News Flash

  • Home
  • খেলা
  • ‌অনূর্ধ্ব-‌২৩ জাতীয় মহিলা ক্রিকেটে ত্রিপুরা আজ পুদুচেরির মুখোমুখি
Image

‌অনূর্ধ্ব-‌২৩ জাতীয় মহিলা ক্রিকেটে ত্রিপুরা আজ পুদুচেরির মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। রাজ্যদলের প্রথম প্রতিপক্ষ পুদুচেরী। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। কলকাতার দেশবন্ধু পার্ক মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেন দুদলের ক্রিকেটাররা। যাদবপুর মাঠে হয় অনুশীলন। দেশবন্ধু পার্কের উইকেট কেমন তা অজানা দু-‌দলের কাছেই। আগামীকাল সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে জানিয়ে দিলেন ত্রিপুরার সহকারি কোচ দেবব্রত চৌধুরি। এদিন দুপুরে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। তবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন টসে জয়লাভ করলে প্রথমে ব্যাট নিয়ে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপাতে। অন্নপূর্ণাদের সাফল্য গোটা দলকে কিছুটা হলেও চাঙ্গা করেছে। পূজা দাসরাও চাইছেন এবারে আসরেও সাফল্য পেতে। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করেন মেঘা সরকার-‌রা। দলনায়িকা পূজা পালও পুদুচেরীর বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে আশাবাদী। ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top