News Flash

Image

পাথারকান্দিতে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চূড়ান্ত

পাথারকান্দি (অসম), ২৫ জানুয়ারি (হি.স.) : গোটা দেশের সঙ্গে সংগতি রে‌খে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি‌তেও যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে ৭৫-তম প্রজাতন্ত্র দিবস পালনের প্রস্তু‌তি চূড়ান্ত হয়ে গেছে।

পাথারকান্দি সার্কল কার্যালয়ে অনুষ্ঠিত এক নাগরিক সভায় প্রজাতন্ত্র দিবস পালন নি‌য়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সকাল সা‌ড়ে সাতটায় সরকারি ও বেসরকরি কার্যালয়, বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ নাগরিকদের বা‌ড়ি‌তে শ্রদ্ধার স‌ঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হ‌বে। পাশাপা‌শি শহিদ বেদিতে দেশের বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হ‌বে।

এছাড়া এদিন দুপু‌রে অনুষ্ঠিত হবে সরকা‌রি ও বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নে আলোচনাসভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান। এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পতাকা অবনমন করার জন্য সকল‌কে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছে সার্কল প্রশাসন।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top