News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন প্রসন্ন বি ভারালে, শীর্ষ আদালতে বিচারকের সংখ্যা বেড়ে ৩৪
Image

(আপডেট) সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন প্রসন্ন বি ভারালে, শীর্ষ আদালতে বিচারকের সংখ্যা বেড়ে ৩৪

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে। বৃহস্পতিবার সকালে প্রসন্ন বি ভারালে-কে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিচারপতি, আইনজীবী ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি কর্তারা।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি ভারালে-কে শপথবাক্য পাঠ করান। প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রের তরফে বিচারপতি ভারালে-র নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। আর বৃহস্পতিবার তিনি শপথগ্রহণ করেছেন। বিচারপতি ভারালের শপথগ্রহণের পর শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৪।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top