News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সেবা : মেয়র
Image

রক্তদান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সেবা : মেয়র

আগরতলা, ২৪ জানুয়ারি: রক্তদান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সেবা। আজ অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগ আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

প্রসঙ্গত, অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে
৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। আজ তার সমাপ্তি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির অংশগ্রহণ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন অনুষ্ঠানে মেয়র বলেন, একজন মানুষ হিসাবে অন্যদের জীবন বাঁচাতে আমাদের অবশ্যই রক্তদান করতে হবে। রক্তদানের মাধ্যমে আমরা বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করতে পারি এবং তাদের মূল্যবান জীবন বাঁচাতে পারি।

পাশাপাশি এদিন তিনি ছাত্র-ছাত্রীদের এরকম উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top