News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চার মাঠে চার ম্যাচ আজ
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চার মাঠে চার ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। একদিন বন্ধ থাকার পর আগামীকাল হবে ৪ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে মডার্ণ ক্রিকেট আকাদেমি খেলবে দুর্বল কর্ণেল কোচিং সেন্টারের বিরুদ্ধে, ড:‌ বি আর আম্বেদকর মাঠে জুযেলস অ্যাসোসিয়েশন খেলবে দশমীঘাট কোচিং সেন্টারের বিরুদ্ধে, নিপকো মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে তরণ সঙ্ঘের বিরুদ্ধে এবং রানীরবাজার মাঠে ক্রিকেট অনুরাগী খেলবে এন এস আর সি সি-‌র বিরুদ্ধে। সোমবার ফেভারিট হিসাবেই মাঠে নামবে মডার্ণ, জুয়েলস, প্রগতি এবং এন এস আর সি সি। ৮ দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়।‌ উল্লেখ্য, গ্রুপ-এ থেকে চাম্পামুরা কোচিং সেন্টার টানা ৫ ম্যাচে জয়ী হয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। দ্বিতীয় কোন্ দল সুপার ফোরে আসবে, তার তালিকায় জিবি প্লে সেন্টার এবং এডি নগর প্লে সেন্টার মুখিয়ে রয়েছে। তবে পাল্লা ভারী জিবি প্লে সেন্টারের। গ্রুপ বি থেকেও এগিয়ে চলো সংঘ টানা জয়ের মধ্যে থেকে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে দ্বিতীয় দল হিসেবে ক্রিকেট অনুরাগী ও প্রগতি প্লে সেন্টারের মধ্যে নেক-টু-নেক ফাইট হচ্ছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top