ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি।। একদিন বন্ধ থাকার পর আগামীকাল হবে ৪ টি ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে মডার্ণ ক্রিকেট আকাদেমি খেলবে দুর্বল কর্ণেল কোচিং সেন্টারের বিরুদ্ধে, ড: বি আর আম্বেদকর মাঠে জুযেলস অ্যাসোসিয়েশন খেলবে দশমীঘাট কোচিং সেন্টারের বিরুদ্ধে, নিপকো মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে তরণ সঙ্ঘের বিরুদ্ধে এবং রানীরবাজার মাঠে ক্রিকেট অনুরাগী খেলবে এন এস আর সি সি-র বিরুদ্ধে। সোমবার ফেভারিট হিসাবেই মাঠে নামবে মডার্ণ, জুয়েলস, প্রগতি এবং এন এস আর সি সি। ৮ দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। উল্লেখ্য, গ্রুপ-এ থেকে চাম্পামুরা কোচিং সেন্টার টানা ৫ ম্যাচে জয়ী হয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে। দ্বিতীয় কোন্ দল সুপার ফোরে আসবে, তার তালিকায় জিবি প্লে সেন্টার এবং এডি নগর প্লে সেন্টার মুখিয়ে রয়েছে। তবে পাল্লা ভারী জিবি প্লে সেন্টারের। গ্রুপ বি থেকেও এগিয়ে চলো সংঘ টানা জয়ের মধ্যে থেকে সুপার ফোরে খেলা নিশ্চিত করে নিয়েছে দ্বিতীয় দল হিসেবে ক্রিকেট অনুরাগী ও প্রগতি প্লে সেন্টারের মধ্যে নেক-টু-নেক ফাইট হচ্ছে।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চার মাঠে চার ম্যাচ আজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















