News Flash

  • Home
  • দেশ
  • রামলালার জন্য ১০০১ কেজি সুগন্ধি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত মজুমদার
Image

রামলালার জন্য ১০০১ কেজি সুগন্ধি চিনি আতপ চাল পাঠালেন সুকান্ত মজুমদার

বালুরঘাট, ২১ জানুয়ারি (হি.স.) : রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। আর তাই পুজোর ভোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল। রবিবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে এই চিনি আতপ চাল পাঠানো হয়েছএ। নারকেল ফাটিয়ে রামের পতাকা নাড়িয়ে চালের গাড়ির সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাট থেকে মোট ১ হাজার এক কিলো জেলার সুগন্ধি চিনি আতপ চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হল।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top