News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রিকেটে মূলপর্বে খেলতে রাজ্যের মহিলা দল এখন বরোদায়
Image

জাতীয় ক্রিকেটে মূলপর্বে খেলতে রাজ্যের মহিলা দল এখন বরোদায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। বরোদা গেলেন অন্নপূর্ণা দাসের নেতৃত্বে ত্রিপুরা দল। মহিলাদের সিনিয়র ক্রিকেটের নকআউটে কতেলার জন্য। ২২ জানুয়ারি ত্রিপুরার প্রতিপক্ষ মহারাষ্ট্র। প্রায় ১৩ বছর পর নকআউটে খেলার ছাড়পত্র পেলো ত্রিপুরা। ফলে রাজ্যদলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে উৎসাহ দ্বিগুন। বরোদার মাটিতে বিজয় পতাকা উড়াতে বদ্ধপরিকর প্রতিটি ক্রিকেটার। শুক্রবার সকালে ভুবনেশ্বর থেকে বরোদা গেলেন ঋজু-‌রা। ভুবনেশ্বর আসরে ৭ ম্যাচে খেলে ৬ টিতে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলার ছাড়পত্র অর্জন করেছিলো ত্রিপুরা। এদিন ভুবনেশ্বর ছাড়ার আগে ত্রিপুরার ক্রিকেটারদের কথাবার্তায় আত্মবিশ্বাসের ছাপ লক্ষ্য করা গেছে। প্রতিটি ক্রিকেটারই চাইছে নকআউটেও ইতিহাস তৈরী করতে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়, তা বিশ্বাস করছেন মৌচৈতি দেবনাথ-‌রা। এদিন বরোদা পৌঁছলেও শনিবার থেকে অনুশীলনে নামবেন ত্রিপুরার ক্রিকেটাররা। ভুবনেশ্বর ছাড়ার আগে ত্রিপুরার কোচ নারায়ন চন্দ্র দে টেলিফোনে বলেন,”নকআউটেও ভালো খেলা নিয়ে আমরা আত্মবিশ্বাসী। আশাকরি বরোদার মাটিতেও ব্যাটে-‌বলে জ্বলে উঠবে আমার মেয়েরা। প্রমান করবে আমাদের মেয়েরা পিছিয়ে নেই অন্য রাজ্যগুলো থেকে। ওদের কাছে এখন আসরটা চ্যালেঞ্জ”।‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top