News Flash

  • Home
  • খেলা
  • প্রগতির বিজয় রথ থামালো অনুরাগী ছোটদের ক্রিকেটে লিগ জমজমাট
Image

প্রগতির বিজয় রথ থামালো অনুরাগী ছোটদের ক্রিকেটে লিগ জমজমাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ক্রিকেট অনুরাগীর কাছে হোঁচট খেলো প্রগতি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে শুক্রবার তালতলা মাঠে ঘটলো এই ঘটনা। এদিন টস জিতে প্রগতি শিবির ব্যাট করার সিধান্ত নিলে ও তা খুব একটা ফলপ্রসু হয়নি। নির্ভরযোগ্য ব্যাটসম্যানরা এদিন ২২ গজে রানের ঝুঁকি নিতে গিয়ে উইকেট হারিয়ে বসে। এই অবস্থায় উইকেট আগলে অলরাউন্ডার অংশুমান নন্দী ৪০, শ্রেষ্ঠাংশু দেব ১৮, ইয়াশ দেববর্মা ১৪, সায়ন দেব ১০, ইয়াসমিত দেবরায় ১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে ৪০.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে প্রগতির স্কোর দাঁড়ায় ১১৯ রানে। বলে ক্রিকেট অনুরাগীর হয়ে বিনীত দাস ৪ টি, শাহীন জামান চৌধুরী ৩ টি এবং একটি করে উইকেট নেয় অয়ন রায়, আয়ুষ্মান সেনরা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী দল ২৮.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের হয়ে সৃজন দেব ৩৩, অয়ন রায় ৫২ রানে অপরাজিত এবং দিগ্বিজয় দেববর্মা ১৪ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। ৫ উইকেট অক্ষত রেখে জয়ের সফলতা অর্জন করে নিলো ক্রিকেট অনুরাগী দল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top