News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দশমীঘাট-কে হারিয়ে জয় অব্যাহত এনএসআরসিসি-র
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে দশমীঘাট-কে হারিয়ে জয় অব্যাহত এনএসআরসিসি-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। এবার এনএসআরসিসির কাছে অসহায় ভাবে আত্মসমর্পন করে বসলো দশমীঘাট কোচিং সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টে নেপকো মাঠে এন এস আরসিসির মুখোমুখি হয় দশমীঘাট দল। ম্যাচে এন এস আরসিসির বিষাক্ত বোলিংয়ের সামনে খুব একটা সময় দাঁড়াতেই পারলো না দশমীঘাটের ব্যাটসম্যানরা। প্রথমে ব্যাট করে দশমীঘাট দল বহু কষ্টে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২৭.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৭৪ রান। ব্যাটে দশমীঘাটের হয়ে সৌনক বড়ুয়া সর্বাধিক ২১ রান করে।এছাড়া দেবজিত দাস ১০, সুরজিৎ পাল ১১, শুভম গন ৮, প্রশান্ত বিশ্বাস ৭ রান করতে সক্ষম হয়। বলে এন এস আরসিসির পক্ষে চারটি করে উইকেটে ভাগ বসায় অংশ ভটনাগর ও উদিত্য দেবরা। একটি করে উইকেট নেয় আয়ুশ থাপা ও আদৃত লোধরা। জয়ের জন্য এন এস আরসিসির সামনে টার্গেট দাঁড়ায় ৭৫ রানের। যাকে পাল্টা খেলতে নেমে খুবই সহজে হাসিল করে নিলো এন এস আরসিসি শিবির। মাত্র ১১.৩ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের রান সংগ্রহ করে নিলো আরসিসি দল। বিজয়ী দলের হয়ে ব্যাট হাতে অদৃত লোধ ২১, অর্কজিত চক্রবর্তী ২২, আয়ুশ থাপা নট আউট ২১ এবং রাজদীপ দেব ৮ রানে অক্ষত থাকে। সুবাদে ৮ উইকেটের ব্যবধানে জয় হাসিল করে নিলো এন এস আরসিসি দল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top