News Flash

  • Home
  • খেলা
  • কোপা দে রে : দুর্বল ইউনিয়নিস্তাসকে অতি কষ্টে হারিয়ে শেষ আটে বার্সা
Image

কোপা দে রে : দুর্বল ইউনিয়নিস্তাসকে অতি কষ্টে হারিয়ে শেষ আটে বার্সা

বার্সিলোনা, ১৯ জানুয়ারি (হি.স.): বার্সেলোনার সঙ্গে ইউনিয়নিস্তাসের তুলনাই চলে না। শক্তি-সামর্থ্যে, দুই দলের মধ্যে পার্থক্য অনেক। আর এই তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসকে হারাতেই হিমসিম খেল বার্সা। চমৎকার এক গোলে এগিয়েও গিয়েছিল উজ্জীবিত দলটি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জিতে কোপা দেল রে-র কোয়ার্টার-ফাইনালে উঠেছে শাভি এর্নান্দেসের দল।

আলভারো গোমেসের গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। এরপর সমতা টানেন ফেররান তরেস। বার্সার হয়ে পরের গোল দুটি করেন জুল কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে। চলতি মরসুমটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। গত ম্যাচে স্প্যানিশ সুপার কাপে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে শোচনীয় ভাবে হেরে কোচ শাভির দিকে ধেয়ে আসছে সমালোচনার তির। এর উপর দুর্বল ইউনিয়নিস্তাসকে হারাতেই হিমশিম খেতে হলো তাদের।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top