News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বসতবাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু তিন মহিলা-সহ অন্তত পাঁচ জনের
Image

দিল্লির বসতবাড়িতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু তিন মহিলা-সহ অন্তত পাঁচ জনের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লির একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। মৃত পাঁচজনের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকায়। রাত সাড়ে ৮টা নাগাদ খবর যায় দমকলের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। বাড়িটি থেকে বের করে আনা হয় সাত-আট জনকে। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকলের এক আধিকারিক জানান, পীতমপুরার জেডপি ব্লকের বাসিন্দারা প্রথম আগুন লাগার বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানান। উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের ডিসিপি জিতেন্দ্র মীনা জানান, নিহতদের মধ্যে তিন জন মহিলা। দু’জন পুরুষ। তবে তাঁদের দেহ আগুনে পুরো ঝলসে যাওয়ায় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ওই বাড়িরই বাসিন্দা আরও দু’জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কি না, তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top