News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১৯নং ব্যাটেলিয়নের উদ্যোগে একদিনের সামাজিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত খোয়াইয়ে
Image

১১৯নং ব্যাটেলিয়নের উদ্যোগে একদিনের সামাজিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার খোয়াই মহকুমার তুলাশিখর ব্লক এলাকার উদনা জেবি স্কুলের মাঠে বি এস এফ -র ১১৯নং ব্যাটেলিয়নের উদ্যোগে একদিনের এক সিভিক অ্যাকশান প্রোগ্রাম বা সামাজিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট ব্যাটেলিয়নের বি এস এফ আধিকারিকেরা সহ ব্লক এলাকার বনবাজার এ ডি সি ভিলেজের চামুবস্তী গ্রামের দুই শতাধিক গ্রামবাসী এদিনের কর্মসূচীতে সামিল ছিলেন।সিভিক অ্যাকশান প্রোগ্রামের মধ্য দিয়ে এদিন বি এস এফ -র ১১৯নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে চামুবস্তী, তুলশীরামবাড়ী , আশারামবাড়ী ও বাচাইবাড়ী বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় ক্লাবগুলোর ছেলেদের হাতে গোলনেট সহ ফুটবল, নেট সহ ভলিবল, ক্যারাম বোর্ড, ইমার্জেন্সি সোলার লাইট  ইত্যাদি তুলে দেওয়া হয়।

এছাড়াও স্কুল সমূহের কর্তৃপক্ষ ও ক্লাবগুলোর পরিচালন কমিটির কর্মকর্তাদের হাতে কাঠের টেবিল , আলমিরা, বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান, ওয়াইট বোর্ড, মার্কার ইত্যাদিও তুলে দেওয়া হয়।এদিনের সিভিক অ্যাকশান প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বি এস এফ-র ১১৯নং ব্যাটেলিয়নের  কমাণ্ডেন্ট সুরজ সিং নেগী।

সিভিক অ্যাকশান প্রোগ্রামের আয়োজকদের তরফ থেকে জানানো হয় যে, এধরনের সামাজিক সহায়তা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক সীমান্ত এলাকার স্থানীয় গ্রামবাসীদের সাথে বি এস এফ -র জওয়ানদের নৈকট্য স্থাপন ও গ্রামের মানুষের জীবনমানের উন্নয়নে সচেষ্ট রয়েছে বি এস এফ -‘ র ১১৯নং ব্যাটেলিয়ন।

এদিনের সিভিক অ্যাকশান প্রোগ্রামের আয়োজন করার জন্য বি এস এফ -র ১১৯নং ব্যাটেলিয়ন উপকৃত স্থানীয় মানুষের বিপুল প্রশংসা কুঁড়িয়েছে।বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় স্কুল সমূহের শিক্ষার্থীরা সহ এলাকার ক্লাবগুলোর ছেলেরাও দারুণ খুশী।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top