News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২২শে ‘অশান্তি ছড়ানো হতে পারে’, আশঙ্কা জানিয়ে শাহ-বোসকে চিঠি দিব্যেন্দুর
Image

২২শে ‘অশান্তি ছড়ানো হতে পারে’, আশঙ্কা জানিয়ে শাহ-বোসকে চিঠি দিব্যেন্দুর

কলকাতা, ১৮ জানুয়ারি, (হি.স.): ‘আগামী ২২ তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াতে পারে,’ এই আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও চিঠি লিখেছেন সাংসদ।

দিব্যেন্দুর দাবি কিছু নেতা সংহতি দিবসের নামে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। চিঠিতে দিব্যেন্দু অধিকারী লেখেন, ‘হতাশাগ্রস্ত রাজনৈতিক নেতাদের দ্বারা বিভাজনের আগুনকে উষ্কানি দেওয়ার চেষ্টা করা হবে।’ প্রসঙ্গত, বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে সংহতি দিবস পালন করে তৃণমূল। সপ্তাহখানেক আগেই বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন দিব্যেন্দু অধিকারী।

মমতা জানিয়েছেন, সকালে কালী মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মিছিল করে যাবেন। সেখানে একটি সভাও করবেন মমতা। মিছিলে সাধারণ মানুষকে যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি। আর এখানেই শেষ নয়, ওই দিন প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে সম্প্রীতি মিছিল করার জন্যও দলকে নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ওই দিন মিছিল করলে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই মামলা বৃহস্পতিবার খারিজ হয়ে যায় হাইকোর্টে। আদালত জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে করতে হবে মিছিল। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত নিরপত্তা দেখবে কলকাতা পুলিশ। বিজেপির তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি জানানো হয়েছিল, তাও খারিজ করে দেওয়া হয়েছে। সেই বিষয়ে আদালত জানিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top