News Flash

  • Home
  • দেশ
  • শাহজাহান প্রসঙ্গে পুলিশকে দুষলেন দিলীপ ঘোষ
Image

শাহজাহান প্রসঙ্গে পুলিশকে দুষলেন দিলীপ ঘোষ

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, হাইকোর্টের নির্দেশ, পুলিশ ও সিবিআই-কে নিয়ে যৌথ ‘সিট’ গঠন করতে হবে। সিবিআই মাঠে নামতেই আসরে নেমেছে বিরোধীরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার সাংসদ দিলীপ ঘোষের দাবি করলেন, যে কাজ পুলিশের করার কথা তা এখন সিবিআইকে করতে হবে।

বিজেপি এই সাংসদ সাংবাদিকদের কাছে দাবি করলেন, “একাধিক দুর্নীতির তদন্ত রাজ্য সরকার চেপে দিয়েছিল বলে সিবিআই করছে।” তিনি এও বলেন, “এই পাপ যদি ওরা আগে বিদায় করত তাহলে সিবিআই-এর মুখ দেখতে হত না ওদের।”

তবে দিলীপবাবুর মনে হয়েছে যে, শাহজাহানকে গ্রেফতার করতে যদি পুলিশ সিবিআইকে সাহায্য না করে তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা কিছুই করতে পারবে না। দিলীপ ঘোষ বলেন, “আমরা আশা করব পুলিশ সিবিআইকে সহযোগিতা করবে।”

বেপাত্তা শেখ শাহজাহান। রাজ্য পুলিশের ওপর ভরসা করতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাইকোর্টও এবার আর ভরসা রাখতে পারেনি রাজ্য পুলিশের উপর। তাই তাঁকে খুঁজতে তদন্তভার গেল ‘সিট’-এর হাতে।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top