News Flash

Image

পর পর দুর্ঘটনা বাসন্তীতে

বাসন্তী, ১৮ জানুযারি (হি. স.) : পরপর দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী রাজ্য সড়কে। বৃহস্পতিবার দুপুরে প্রথম দুর্ঘটনা ঘটে বাসন্তী রাজ্য সড়কের চোরা ডাকাতিয়া মোড়ে। সেখানে একটি কাপড় বোঝাই লরি পিছনে একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারলে লরিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। পাশাপাশি প্রাইভেট গাড়িটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য রক্ষা পান দুটি গাড়ির চালকই। এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী রাজ্য সড়ক।

স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় চালকদের। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে তোলে।
অন্যদিকে এদিন দুপুরে গদখালি থেকে পর্যটক বোঝাই একটি ম্যাজিক ভ্যান ক্যানিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু বাসন্তী রাজ্য সড়কের পালবাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আর একটি ম্যাজিক ভ্যানকে ধাক্কা মারলে পাঁচজন পর্যটক আহত হন। পর্যটকরা বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ি থেকে সুন্দরবন বেড়াতে এসেছিলেন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে পাঠায়। পর্যটকদের অভিযোগ ম্যাজিক গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাঁকে একাধিকবার ধিরে গাড়ি চালাতে বললেও সে শোনেনি বলেই অভিযোগ তাঁদের। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ম্যাজিক গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top