News Flash

  • Home
  • দেশ
  • ২২শে সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের
Image

২২শে সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): রামমন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের ‘সংহতি মিছিল’ হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে কিছু শর্তও বেঁধে দিল উচ্চ আদালত। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে, মিছিল থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ, আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘সংহতি মিছিল’ কর্মসূচির ডাক দিয়েছেন, তা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আইনশৃঙ্খলা ঠিক রাখতে ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানান বিরোধী দলনেতা।
আদালতে শুভেন্দুবাবুর যুক্তি ছিল, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। তাই রামমন্দিরের উদ্বোধনের দিন অর্থাৎ, ২২ জানুয়ারি কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে। ওই একই কারণে মুখ্যমন্ত্রীর কর্মসূচিও পিছিয়ে দেওয়ার আর্জি জানান তিনি।

বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হাই কোর্ট রাজ্যে পুলিশের ডিজি, আইজি এবং স্বরাষ্ট্র সচিবকে ওই দিন রাজ্যে শান্তিশৃঙ্খলা সুনিশ্চিত রাখার নির্দেশ দেন। ব্লক স্তরেও সংহতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। এই মিছিলগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জেলাশাসক এবং পুলিশকে দেখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

Releated Posts

রাম মন্দিরে অনুদান বিতর্কে জবাবদিহির দাবি অশোক গেহলটের, ‘কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িত প্রকল্পে স্বচ্ছতা জরুরি’

জয়পুর, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রাম মন্দিরে অনুদান সংক্রান্ত কথিত আর্থিক অনিয়মের বিতর্কের মধ্যে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও…

ByBySandeep Biswas Jul 7, 2026

সামুদ্রিক নিরাপত্তা থেকে ইউপিআই-ধাঁচের ডিজিটাল পেমেন্ট, একাধিক চুক্তিতে ভারত-ইন্দোনেশিয়া; বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা, ডিজিটাল পরিকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য এবং খনিজ সম্পদ-সহ একাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি…

ByByNews Desk Jul 7, 2026

পরিকাঠামো-কেন্দ্রিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দেশের পরিকাঠামো-কেন্দ্রিক উন্নয়নের গতি বাড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।…

ByByNews Desk Jul 7, 2026

ইসিএলজিএস ৫.০-এ ৪.১১ লক্ষের বেশি ঋণ গ্যারান্টি, গ্যারান্টির অঙ্ক ১.৫৫ লক্ষ কোটি টাকা ছাড়াল: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): জরুরি ঋণ গ্যারান্টি প্রকল্প ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) ৫.০ চালুর পর থেকে…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top