News Flash

  • Home
  • খেলা
  • শুক্রবার শুরু ক্রিকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : একনজরে ভারতের খেলার সময়সূচি ও যাবতীয় তথ্য
Image

শুক্রবার শুরু ক্রিকেট অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : একনজরে ভারতের খেলার সময়সূচি ও যাবতীয় তথ্য

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসর শুক্রবার বসছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আসরের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আয়ারল্যান্ড ও আমেরিকা। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। ১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। দলগুলো চারটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের ম্যাচগুলো খেলবে। আসরজুড়ে মোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ তে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ‘সি’ তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং

গ্রুপ ‘ডি’ তে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।

দক্ষিণ আফ্রিকার ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ভারতীয় সময় দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে সবগুলো ম্যাচ।

একনজরে ভারতের ম্যাচের সূচি:

২০ জানুয়ারি:

ভারত বনাম বাংলাদেশ, মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

২৫ জানুয়ারি:

ভারত বনাম আয়ারল্যান্ড মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

২৮ জানুয়ারি:

ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মানগাং ওভাল, ব্লুমফন্টেইন

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top