News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল ছাত্র পরিষদ নবদ্বীপের ছাত্র সংঘর্ষের ঘটনায় মিথ্যাচার করেছে দাবি এবিভিপি-র
Image

তৃণমূল ছাত্র পরিষদ নবদ্বীপের ছাত্র সংঘর্ষের ঘটনায় মিথ্যাচার করেছে দাবি এবিভিপি-র

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.): নবদ্বীপের ছাত্র সংঘর্ষের ঘটনায় তৃণমূল কংগ্রেস ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য নিশানা করেছেন এবিভিপিকে। তাদের দাবি অখিল ভারতীয় ছাত্র পরিষদ এই ঘটনা ঘটিয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ব্যস্ততম শিয়ালদা চত্বরে তারই পাল্টা সভা করে প্রতিবাদ জানালো এবিভিপি। তারা পাল্টা দাবি করেন তৃণমূলের পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র-ছাত্রীরা যুক্ত নয়। এই সভা থেকেই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের কড়া শাস্তির দাবিও তোলেন তারা । পাশাপাশি আগামীদিনে যেকোন কলেজে ছাত্রছাত্রীদের ওপর এই ধরনের আঘাত এলে পথে নেমে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ার দেন এবিভিপি। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিল্পা মন্ডল, নীলকন্ঠ ভট্টাচার্য,সানি সিং ও দেবাঞ্জন পাল সহ এবিভিপির অন্যান্য ছাত্রছাত্রীরা।

এই ঘটনায় এদিন সকালে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”তৃণমূল কোথাও বিরোধীদের কিছু করতে দেবেনা। করতে গেলে মারপিট করবে। হয় পুলিশ দিয়ে আটকাবে। নাহলে গায়ের জোরে বন্ধ করবে। আমাদের সংগঠনের ওপর সর্বত্র আক্রমণ চলছে। আর মুখে বলে বেড়াচ্ছে তারা গণতান্ত্রিক।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top