News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বাল্মীকি মন্দিরে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি অনুরাগের, বিঁধলেন কেজরিওয়াল সরকারকে
Image

দিল্লির বাল্মীকি মন্দিরে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচি অনুরাগের, বিঁধলেন কেজরিওয়াল সরকারকে

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লির শ্রী বাল্মীকি মন্দিরে “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। স্বচ্ছতা কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার সকালে দিল্লির শ্রী বাল্মীকি মন্দির পরিচ্ছন্ন করে তোলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ঝাড়ু হাতে মন্দির চত্বর পরিষ্কার করে তোলেন তিনি। অনুরাগের পাশাপাশি স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবাও।

এদিন বাল্মীকি মন্দির পরিচ্ছন্ন করার পর অনুরাগ ঠাকুর বলেছেন, “দিল্লির মহর্ষি বাল্মীকি মন্দিরে ”স্বচ্ছতা অভিযান”-এর অংশ হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এই মন্দিরের উল্লেখযোগ্য ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ বহু বছর আগে মহাত্মা গান্ধী এখানে থেকেছিলেন এবং ২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছতা অভিযান শুরু করেছিলেন।”

দিল্লি সরকারকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, বিগত ১০ বছরে দিল্লির মন্দির ও পুরোহিতদের জন্য আপনি কী করেছেন? ১০ বছর ধরে তিনি মন্দিরের থেকে দূরত্ব বজায় রেখেছেন।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top