গুরু গোবিন্দ সিংজির জীবন বহু মানুষের কাছে শক্তির উৎস : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): প্রকাশ পর্বে গুরু গোবিন্দ সিংজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, গুরু গোবিন্দ সিংজির জীবন বহু মানুষের কাছে শক্তির উৎস।

বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “গুরু গোবিন্দ সিংজি-কে তাঁর প্রকাশ উৎসবে শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর সাহসের পাশাপাশি সমবেদনাকেও স্মরণ করছি। তাঁর জীবন অনেক মানুষের কাছে শক্তির উৎস হয়ে আছে।