News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে এনআইটি-র বাস গিয়ে পড়ল পুকুরে, আহত বেশ কয়েকজন
Image

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে এনআইটি-র বাস গিয়ে পড়ল পুকুরে, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে এনআইটি-র বাস সড়ক থেকে ছিটকে গিয়ে পড়েছে পুকুরে। তাতে, ওই বাসের থাকা বেশ কয়েকজন ছাত্রছাত্রী, শিক্ষক সহ গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। রানীরবাজার চক বস্তা এলাকায় এনআইটি আগরতলার বাসটি দূর্ঘটনার কবলে পড়েছে। দমকল কর্মীরা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আহত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিন মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমে বলেন, আজ ভোরে এনআইটি- বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে গিয়ে পড়েছে। ওই দুর্ঘটনা দুর্ভাগ্যজনক। পাশাপাশি তিনি আহতদের সর্বাত্মক সহায়তা দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, আহত শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top