News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে করোনার নতুন উপরূপ জেএন.১ –এ আক্রান্ত ৯৬ জন
Image

পশ্চিমবঙ্গে করোনার নতুন উপরূপ জেএন.১ –এ আক্রান্ত ৯৬ জন

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) দ্রুত নিজের বিস্তার করে চলেছে করোনার নতুন উপরূপ জেএন.১ । স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে গোটা দেশে এই মুহূর্তে ১২০০ জন জেএন.১-এ আক্রান্ত। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন ৯৬ জন। ওমিক্রনের উপপ্রজাতির ভয়াবহতা কম থাকলেও দ্রুত ছড়িয়ে পড়ে রবিবারের তথ্য দেখেই তা স্পষ্ট হয়ে গেল।

রবিবারের তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি রাজ্য থেকে ২৭২ টি কোভিড পজিটিভ নমুনা আরটিপিসিআর পরীক্ষার পর কল্যাণীর কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য। সেই তথ্য যেমন রাজ্যের কাছে এসেছে তেমনই কেন্দ্রের কোভিড পোর্টালেও দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে ২৭২ এর মধ্যে ৯৬ টি জেএন.১ উপপ্রজাতি পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সব থেকে বেশি এই প্রজাতির কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে কর্ণাটকে (২১৫)। তার পরই অন্ধ্রপ্রদেশ (১৮৯), তৃতীয়স্থানে মহারাষ্ট্র (১৭০), কেরল (১৫৪), গোয়া (৯০), তামিলনাড়ু (৮৮), গুজরাট (৭৬)। সবথেকে কম নাগাল্যান্ডে ১৭ জন। তেলঙ্গানা ও রাজস্থানে ৩২ জন করে JN.1 সংক্রমিত পাওয়া গিয়েছে। এই প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোভিড প্রোটোকল মানার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top