News Flash

  • Home
  • বাণিজ্য
  • অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ারবাজার
Image

অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ারবাজার

মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.): টানা কয়েকদিন ধরে ঝিমিয়ে থাকার পরে সপ্তাহের শেষ কর্মদিবসে এসে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ারবাজার। একদিনেই ৮৪৭ সূচক বেড়েছে সেনসেক্সের। আর নিফটি বেড়েছে ২৪৭ সূচকের বেশি। ৭২,৫৬৮.৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স আর নিফটি বন্ধ হয়েছে ২১,৮৯৪.৫৫ সূচক নিয়ে।

চলতি বছরের শুরু থেকেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে শেয়ারবাজার। ৭২ হাজারের গণ্ডি পেরিয়েও থিতু হতে পারেনি। আর বাজারের ঝিমিয়ে পড়া দশা থেকে হতাশ হয়েছিলেন বিনিয়োগকারীরাও। বৃহস্পতিবার ৭১,৭২১.১৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স।

এদিন চারশোর বেশি পয়েন্ট নিয়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়েই লেনদেন শুরু হয়েছিল। শুরুর সামান্য পরে খানিকটা নিম্নমুখী হলেও সেই ধাক্কা সামলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে সেনসেক্স।

মূলত তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের কারণেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এক সময়ে চড়তে চড়তে ৭২ হাজার ৭২০ সূচক অতিক্রম করে গিয়েছিল সেনসেক্স। যদিও বাজার বন্ধের খানিক আগে খানিকটা নিম্নমুখী হয়।

এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৭২০.৯৬ পয়েন্ট আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৯৮২.২৯ পয়েন্ট। বাজার বন্ধের সময় আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবারের তুলনায় ৮৪৭.২৭ পয়েন্ট বাড়তি নিয়ে ৭২,৫৬৮.৪৫ সূচকে বন্ধ হয়।

Releated Posts

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

এআই যুগে বড় ধাক্কা: চাকরি কাটছাঁটে নামছে মেটা ও মাইক্রোসফট

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের জেরে বড়সড় পুনর্গঠনের পথে হাঁটছে প্রযুক্তি জায়ান্ট মেটা…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খল জোরদারে ভারত-ভিয়েতনাম সফর: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি

নয়াদিল্লি/হ্যানয়, ২৪ এপ্রিল(আইএএনএস): লি জে মিয়ং-এর সাম্প্রতিক ভারত ও ভিয়েতনাম সফর বিশ্ববাজারের অনিশ্চয়তার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

অতিরিক্ত তারল্য শোষণে ২ লক্ষ কোটি টাকার রিভার্স রেপো নিলাম আরবিআই-এর

মুম্বই, ১০ এপ্রিল(আইএএনএস): দেশের ব্যাংকিং ব্যবস্থায় অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণে আনতে ২ লক্ষ কোটি টাকার ভ্যারিয়েবল রেট রিভার্স রেপো…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top