News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে করিমগঞ্জে শোভাযাত্ৰা ও নিমন্ত্ৰণপত্ৰ বিলি
Image

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে করিমগঞ্জে শোভাযাত্ৰা ও নিমন্ত্ৰণপত্ৰ বিলি

করিমগঞ্জ (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এ থেকে বাদ যায়নি সীমান্ত শহর করিমগঞ্জ। করিমগঞ্জে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে করিমগঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়।

এলাকার পুরুষ-মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রার শুরুতে রাম-লক্ষণ-সীতা ও হনুমান সেজে কচিকাঁচারা অংশগ্রহণ করে। পুর কমিশনার জিশুকৃষ্ণ রায়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস, রাজশেখর দত্ত, পবিত্র রায়, অরূপ রায় প্রমুখ পা মিয়েছেন।

মিশন দাস বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, ভারতবাসীর জন্য ঐতিহাসিক দিন ২২ জানুয়ারি। বহু মানুষের আত্মবলিদান আজ সার্থক হয়েছে। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এ থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নেই ভারতবাসীর জন্য। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশের সব স্থানে নিমন্ত্রণপত্র পৌঁছানো হচ্ছে। যাঁরা নিমন্ত্রণ পেয়েও এই শুভ মুহূর্তে উপস্থিত থাকবেন না তাঁদের মতও অভাগা আর কেউ নেই।

এদিন অযোধ্যা থেকে প্রেরিত নিমন্ত্রণপত্র, রাম মন্দিরের ছবি এবং একটি প্রদীপ বিতরণ করা হয়। ২২ জানুয়ারি প্রত্যেক ঘরে এই প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন পুর কমিশনার জিশুকৃষ্ণ রায়।

এদিকে আজকের এই শোভাযাত্রায় জীবন্ত রাম, সীতা, লক্ষণ, হনুমান করিমগঞ্জবাসীর আকর্ষণ ছিলেন। রামের ভূমিকায় ছিলেন পঞ্চতপা ভট্টাচার্য, সীতার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, লক্ষণের ভূমিকায় বহ্নিশিখা পাল ও হনুমানের ভূমিকায় ছিলেন পিউ দেব।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top