News Flash

Image

করিমগঞ্জে পালিত লেনিনের মৃত্যুবার্ষিকী

করিমগঞ্জ (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : যে সমাজতান্ত্রিক নৈতিকতা রাশিয়ার জনগণের অন্তরে প্রোথিত হয়েছিল বলে দুর্দান্ত নাৎসীবাহিনীকে পরাজিত করতে পেরেছিল সোভিয়েত ইউনিয়ন তার জয় গানে বারবার মুখরিত হয়েছেন বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ মনীষা। কবিগুরু রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে লিখেছেন রাশিয়াতে এসেছি, না এলে এ জন্মের তীর্থ দর্শন অত্যন্ত অসমাপ্ত থাকতো। এখানে এঁরা যা করছেন তার ভালোমন্দ বিচার করার আগে সর্বাগ্ৰে মনে হয় কী অসম্ভব সাহস এঁদের।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে এই বক্তব্য পেশ করেছেন এসইউসিআই কমিউনিস্ট দলের পলিটব্যুরোর সদস্য তথা দলের অসম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কান্তিময় দেব।

বুধবার বিশ্ব সাম্যবাদী আন্দোলনের নেতা ও শিক্ষক কমরেড লেনিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে করিমগঞ্জ শিক্ষক ভবনে জেলাভিত্তিতে অনুষ্ঠিত জনসভায় উপস্থিতদের সামনে বক্তব্য পেশ করছিলেন কান্তিময় দেব। রুশ বিপ্লবের রূপকার কমরেড লেনিনের রাশিয়া সম্পর্কে বলতে গিয়ে কান্তিময় দেব লেনিন কীভাবে মার্কসবাদকে বিকশিত করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন।

এদিনের সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট দলের অসম রাজ্য কমিটির সদস্য তথা করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। সভায় পৌরোহিত্য করেন দলের করিমগঞ্জ জেলা কমিটির অন্যতম প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top