News Flash

  • Home
  • দেশ
  • শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে : শুভেন্দু
Image

শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে : শুভেন্দু

উত্তর ২৪ পরগনা, ৯ জানুয়ারি (হি.স.): লোকসভা ভোটের মুখে সংখ্যালঘুদের আরও কাছে টানার চেষ্টা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবির সংখ্যালঘুদের শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার করছে বলেই মনে করছেন তিনি।
মঙ্গলবার দেগঙ্গায় এক জনসভায় গিয়েছিলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতার বক্তব্য শোনার জন্য সংখ্যালঘুদের ভিড়ও ছিল যথেষ্ট। সেখানেই শাসক দল তৃণমূলকে বিঁধে সংখ্যালঘু মানুষদের উদ্দেশে শুভেন্দু বললেন, ‘এরা কোটি কোটি রাষ্ট্রবাদী মুসলমানকে তেজপাতা বলে মনে করে। ভোটটা নেবে। তরকারিতে লাগবে, কিন্তু খাওয়া যাবে না।’

এদিন দেগঙ্গার সভা থেকে শুভেন্দুবাবু বোঝানোর চেষ্টা করেন যে, সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট রাজনীতির জন্যই ব্যবহার করতে চাইছে শাসক শিবির। এনআরসি নিয়ে যে চর্চা শুরু হয়েছে, সে কথাও এদিন তুলে ধরেন তিনি। তাঁর সাফ কথা, দেশের এতগুলি রাজ্যে বিজেপি সরকার আছে। কিন্তু কোথাও কেউ দেখাতে পারবে না কোনও মুসলিমকে বিজেপি শাসিত রাজ্য সরকার বের করে দিয়েছে কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে।
শুভেন্দুবাবু বলেন, ‘একজন মুসলমানের নাম বলুন, যাঁকে যোগী আদিত্যনাথ বা হেমন্ত বিশ্বশর্মার সরকার বাইরে পাঠিয়ে দিয়েছে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়েছে। শুধু আপনাদের ভুল বুঝিয়ে এই মাতব্বররা হাজার হাজার কোটির মালিক হয়ে গেল।’’

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top