বেলগ্রেড, ২ জুলাই (হি.স.): উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃতু্য হল ৫ জনের| আততায়ীর গুলিতে জখম হয়েছেন কমপক্ষে ২০ জন| সার্বিয়া পুলিশ জানিয়েছে, রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে একটি ছোট্ট গ্রামে এই হামলা হয়েছে| বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ| আততায়ীর নাম সংক্ষেপে `জেড এস’ জানানো হয়েছে|
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময়, গভীর রাতে কাফেতে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায় আততায়ী| নিজের স্ত্রী ও আরও এক মহিলাকে খুন করে সে| তারপর সে কাফের ভিতরে অন্যান্য লোকজনের দিকেও গুলি চালাতে থাকে| বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান ৫ জন| আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| সার্বিয়ার আভ্যন্তরীন মন্ত্রী নেবোজসা স্টেফানোভিক জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রটি বেআইনি| সম্ভবত ঈর্ষা, বিদ্বেষ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে|
উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত ৫, জখম ২০
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















