News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত ৫, জখম ২০
Image

উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের হামলায় মৃত ৫, জখম ২০

9MMPISTOL copyবেলগ্রেড, ২ জুলাই (হি.স.): উত্তর সার্বিয়ার কাফেতে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃতু্য হল ৫ জনের| আততায়ীর গুলিতে জখম হয়েছেন কমপক্ষে ২০ জন| সার্বিয়া পুলিশ জানিয়েছে, রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৩০ মাইল উত্তর-পশ্চিমে একটি ছোট্ট গ্রামে এই হামলা হয়েছে| বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ| আততায়ীর নাম সংক্ষেপে `জেড এস’ জানানো হয়েছে|
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময়, গভীর রাতে কাফেতে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি চালায় আততায়ী| নিজের স্ত্রী ও আরও এক মহিলাকে খুন করে সে| তারপর সে কাফের ভিতরে অন্যান্য লোকজনের দিকেও গুলি চালাতে থাকে| বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান ৫ জন| আহত ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| সার্বিয়ার আভ্যন্তরীন মন্ত্রী নেবোজসা স্টেফানোভিক জানিয়েছেন, আগ্নেয়াস্ত্রটি বেআইনি| সম্ভবত ঈর্ষা, বিদ্বেষ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top