News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্টের উদ্যোগে আইএএস পদে উন্নীতদের সংবর্ধনা জ্ঞাপন
Image

কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্টের উদ্যোগে আইএএস পদে উন্নীতদের সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৯ জানুয়ারি : কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি রাজ্যের আইএএস পদে পদোন্নতি পাওয়া তিন আধিকারিককে সংবর্ধনা জ্ঞাপন, শীতবস্ত্র বিতরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। কাতলামারার বাঁশগ্রামে এই কর্মসূচির প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য।

সিমনার কাতলামারা এলাকার বাঁশগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক সামাজিক কর্মসূচি। এদিন এলাকার দু:স্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র ও কম্বল। এছাড়াও তিনজনকে দেওয়া হয়েছে বাইসাইকেল। এই কর্মসূচির পাশাপাশি সদ্য আইএএস হওয়া তিনজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে এদিন। সংবর্ধনা প্রাপকরা হলেন রতন বিশ্বাস, রাখি বিশ্বাস এবং উত্তম মন্ডল।

এই অনুষ্ঠানের সূচনা করে জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য উদ্যোক্তাদের এই আয়োজনের ভূয়সি প্রশংসা করেন প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সুভাষ দত্ত, বিশিষ্ট নাগরিক মদন সাহা এবং অন্যান্যরা।

Releated Posts

মহারাজা ইস্যুতে বিরোধীদের নিশানা, ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ অরিন্দম দেবের

কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top