News Flash

  • Home
  • দেশ
  • লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে : মল্লিকার্জুন খাড়গে
Image

লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে : মল্লিকার্জুন খাড়গে

কলবুরাগী, ৯ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য আগামীকাল ১০ জানুয়ারি দিল্লিতে একটি বৈঠক ডাকা হয়েছে, মঙ্গলবার একথা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন কর্নাটকের কলবুরাগিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতির কথা মাথায় রেখে বিভিন্ন ইউনিটকে দায়িত্ব দেওয়ার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে যোগদানের জন্য বুধবার দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন বলেও এদিন জানান। “আইএনডিআই” জোট আসন্ন লোকসভা নির্বাচনের কারণে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন খাড়গে।

তিনি মঙ্গলবার আরও জানান, নির্বাচনী এলাকায় ৫০০টিরও বেশি পর্যবেক্ষক নিয়োগ করছে কংগ্রেস। শুধু তাই নয়, জেলাভিত্তিক পর্যবেক্ষকও নিয়োগ করবে দল। তিনি বলেন, কীভাবে লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাই করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল কর্ণাটকেও একটি বৈঠক রয়েছে। তিনি জানান, অন্যান্য রাজ্যেও একইরকম বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top