News Flash

  • Home
  • প্রধান খবর
  • শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত্যু তামিলনাড়ুর এক পুণ্যার্থীর
Image

শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত্যু তামিলনাড়ুর এক পুণ্যার্থীর

কোট্টায়াম, ৮ জানুয়ারি (হি.স.): শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর এক পুণ্যার্থীর। এছাড়াও ১০ জন পুণ্যার্থী কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ২২ জন ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে একদল তীর্থযাত্রী বাসে করে শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাসটি মুন্ডাক্কায়ামে বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ২২ জন তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের নাম, রামকৃষ্ণ সেলভারাজ। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ১০ জন তীর্থযাত্রী। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top