News Flash

  • Home
  • খেলা
  • স্বামী বিবেকানন্দ ক্লাবে প্রাইজানি দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মেট্রিক্সের মেহেকদ্বীপ
Image

স্বামী বিবেকানন্দ ক্লাবে প্রাইজানি দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন মেট্রিক্সের মেহেকদ্বীপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ। স্বামী বিবেকানন্দ ক্লাব আয়োজিত প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী আসর শেষ হয় রবিবার বিকেলে। রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৫ রাউন্ডের আসরে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৩ জন। পরে ভোকলসে প্রথম তিনটি স্থান দখল করেন যথাক্রমে মেহেকদ্বীপ গোপ, সুব্রত চক্রবর্তী এবং রমেশ কলই। ৩ জনই অপরাজিত থাকেন আসরে। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে পরের ৫ টি স্থান দখল করেন যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, দিব্যজ্যোতি সরকার, সোমরাজ সাহা, সুশীল সূত্রধর এবং অনুরাগ ভট্টাচার্য। এছাড়া অনূর্ধ্ব-‌৭ বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য, দীপ্তনীল দেব, অয়নজিৎ নাগ, অনূর্ধ্ব-‌৯ বিভাগে  পাতাম্বর দেবনাথ, সতনু পাল, শুভায়ন দাস, অনূর্ধ্ব-‌১১ বিভাগে অভ্রনীল দে, অর্ণব ভর্মাস প্রতীরূপ পাল, এবং অনূর্ধ্ব-‌১৩ বিভাগে আয়ুষ সাহা, দত্ত মেগনাস ও শিবম সাহা প্রথম তিনটি স্থান দখল করে। বালিকা বিভাগে অনূর্ধ্ব-‌৭ বিভাগে অবন্তিকা চক্রবর্তী, ঐশানি ভৌমিক, অনূর্ধ্ব-‌৯ বিভাগে অদ্রিজা সাহা, নীলাক্ষি দেবনাথ, অনূর্ধ্ব-‌১১ বিভাগে অঙ্কিতা সরকার, আরাধ্যা চৌধুরি,অনূর্ধ্ব-‌১৩ বিভাগে একান্তিকা সরকার এবং উর্মি সাহা প্রথম দুটি স্থান দখল করে। বয়োজ্যেষ্ঠ পুরস্কার পেয়েছেন নীস কুমার দত্ত। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে দাবাড়ুদের মধ্যে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top