News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় মৃত তিন যুবক
Image

বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় মৃত তিন যুবক

পাটনা, ৭ জানুয়ারি (হি.স.) : বিহারের ভাগলপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ভাগলপুর জেলার নবগাছিয়ার বাবা বিসুরাত সেতু সংযোগ সড়কের ফোর লাইন শ্রীপুর পেট্রোল পাম্পের কাছে। মৃতদের নাম, প্রিন্স কুমার(২৪), সুকেশ কুমার(২০), সুরজ কুমার (১৮)।

পুলিশ জানিয়েছে, তিনজন যুবক শনিবার সন্ধ্যায় গোপালপুর থানা এলাকার হরনাথচকে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। রবিবার সকালে তিনজনই একই বাইকে করে কাদোয়া যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি তাদের বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন যুবকের প্রাণ অকালে চলে যায়। রবিবার সকালে নবাগাছিয়া থানার পুলিশের বিষয়টি নজরে আসে। তিনজন যুবকের পরিবার হাসপাতালে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে। পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নবগাছিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

অনন্তনাগে বড় মাদকচক্র ভাঙল পুলিশ, ১৬৬ কেজি নিষিদ্ধ পদার্থ উদ্ধার, গ্রেফতার ৪

শ্রীনগর, ২৭ এপ্রিল (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বড়সড় মাদকচক্রের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ১৬৬ কেজি…

ByByNews Desk Apr 27, 2026

দিল্লিতে আন্তর্জাতিক মাদকচক্র ভাঙল ক্রাইম ব্রাঞ্চ, কুরিয়ারে আমেরিকায় পাঠানো হচ্ছিল নিষিদ্ধ ওষুধ

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আমেরিকায় কুরিয়ার মারফত…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top