News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গতকাল রাতে পৃথক পৃথক যান দুর্ঘটনায় চারজন আহত
Image

গতকাল রাতে পৃথক পৃথক যান দুর্ঘটনায় চারজন আহত

আগরতলা, ৬ জানুয়ারি: উত্তর জেলায় গতকাল রাতে পৃথক পৃথক যান দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে।

জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাতে পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। প্রথম ঘটনা রাত সাড়ে আটটা নাগাদ ধর্মনগরের আই এস বিটি এর সামনে। টি আর ০ ৫ টি ১৫৫২ নম্বরের একটি তিন চাকার অটো বাগবাসা থেকে ধর্মনগর এর উদ্দেশ্যে আসার সময় উল্টো দিক থেকে আসা টিআর 05ই৭৭২০ নম্বরের একটি বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ধর্মনগর আইএসবিটির সামনে এই মুখোমুখি সংঘর্ষে বাইক চালক আয়ুষ চক্রবর্তী (18) বাড়ি থানা রোড এবং দ্বিগবিজয় দাস বয়স (১৭) গুরুতর আহত হয়। তাদের মধ্যে প্রথম জনের বাড়ি ধর্মনগর থানাধীন থানা রোড এবং দ্বিতীয়জনে বাড়ি চন্দ্রপুর এলাকায়। এদিন দুজন গুরুতর আহত হলে অগ্নির্বাপক বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়।। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অটোচালক।

অপর একটি ঘটনায় রাত সাড়ে দশটার পর ইন্ডিয়ান অয়েল সংলগ্ন জুরি নদীর উপরের ব্রিজ থেকে একটি বাইক এবং দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা। জুরি নদীর ব্রিজের ঘটনায় গুরুতর আহত ব্যক্তিত্ব নাম যথাক্রমে গৌরাঙ্গ দেব(৪২) এবং ওপর জন হল বিশ্বজিৎ মালাকার (ত্রিশ)। এদের দুজনের বাড়ি কাকরির পাড় এলাকায়। বর্তমানে চারজনের আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ড. প্রদীপ কুমার চক্রবর্তী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার নতুন রাজ্য নির্বাচন কমিশনারহিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. প্রদীপ কুমার চক্রবর্তীকে নিয়োগ করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

২০ দিনের অনশনের পর হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক, দিল্লি হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ পুলিশের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): টানা ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top