News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ‘জঙ্গি সংগঠনের’
Image

ভারতীয় জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ‘জঙ্গি সংগঠনের’

কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : কলকাতার ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক! বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি স্বঘোষিত জঙ্গি সংগঠনের। কলকাতা পুলিশকে মেল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে একটি মেল আসে ভোর চারটে নাগাদ। ‘টেরোরাইজার ১১১’ নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, তারা একটি জঙ্গি সংগঠন। ভারতীয় জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

ওই ইমেল পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ভারতীয় জাদুঘরে ছুটে যান পুলিশের কিছু শীর্ষ আধিকারিক। পাঠানো হয় বম্ব স্কোয়াড। এমনিতে জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকে। এদিন আরও বাহিনী পাঠানো হয়। দ্রুত জাদুঘর খালি করে দেওয়া হয়।

গোটা জাদুঘরে বোমার সন্ধান চালায় পুলিশ। প্রকাশ্যে পুলিশ বোমাতঙ্কের কথা মানছে না। পুলিশের তরফে বলা হয়, একটি জরুরি অবস্থা তৈরি হওয়ায় জাদুঘরে তল্লাশি চালানো হয়। তবে হঠাৎ পুলিশের এই তৎপরতায় জাদুঘরে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকদের একাংশের ধারণা, জাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি দেওয়া হয়েছে শুধু প্রচারের আলোয় আসার জন্যই।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top