News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় ইডির অভিযানে প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে নগদ কোটি টাকা, মদ এবং অস্ত্র উদ্ধার
Image

হরিয়ানায় ইডির অভিযানে প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে নগদ কোটি টাকা, মদ এবং অস্ত্র উদ্ধার

চণ্ডীগড়, ৫ জানুয়ারি (হি.স.) : হরিয়ানায় ইডি অভিযান চালিয়ে প্রাক্তন আইএনএলডি বিধায়কের বাড়ি থেকে নগদ কোটি টাকা, মদ এবং অস্ত্র উদ্ধার করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-র দল প্রাক্তন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-এর বিধায়ক এবং অভয় সিং চৌতালার সহযোগী দিলবাগ সিংয়ের বাসস্থান থেকে কোটি টাকার নগদ ছাড়াও মদ এবং অস্ত্র উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ইডি আধিকারিকদের দল হরিয়ানায় খনি ব্যবসায়ীদের বাসস্থান এবং অন্যান্য আস্তানায় অভিযান শুরু করেছিল। শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চলে। সোনিপাতের কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার এবং যমুনানগরের প্রাক্তন আইএনএলডি বিধায়ক দিলবাগ সিংয়ের বাসভবন ও বাড়িতে ইডির দল হানা দিয়েছিল। ৫ কোটি টাকার নগদ ছাড়াও, ইডি দিলবাগ সিংয়ের বাসস্থান থেকে তিনটি সোনার বিস্কুট, ১০০টিরও বেশি বিদেশী মদের বোতল, বিদেশে সম্পত্তির নথি, চারটি বিদেশী রাইফেল এবং কার্তুজ উদ্ধার করেছে। অস্ত্রের নথি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top