News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘চিল্লাই কালান’-এর অধীনে কাশ্মীর, ৬-৭ জানুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে উপত্যকায়
Image

‘চিল্লাই কালান’-এর অধীনে কাশ্মীর, ৬-৭ জানুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে উপত্যকায়

শ্রীনগর, ৫ জানুয়ারি (হি.স.): ভূস্বর্গ এই মুহূর্তে ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’-এর অধীনে, যা শেষ হবে আগামী ৩০ জানুয়ারি। এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু থেকে কাশ্মীর, লেহ থেকে দ্রাস-সর্বত্রই জমজমাট ঠান্ডা। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ৬-৭ জানুয়ারি পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে কাশ্মীরে। এরপর ৮ জানুয়ারি সমতলে বৃষ্টি ও উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৯-১০ জানুয়ারি পর্যন্ত সাধারণত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

সমগ্র কাশ্মীর এই মুহূর্তে কনকনে ঠান্ডায় কাঁপছে, প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঠান্ডা থেকে বাঁচতে আগুনের তাপ কার মানুষজন। শ্রীনগর থেকে গুলমার্গ, পহেলগাম থেকে কাজিগুন্দ সর্বত্রই হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকার কারণে জল জমে বরফ হচ্ছে কাশ্মীরে, শ্রীনগরের ডাল লেকে বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top