News Flash

  • Home
  • খেলা
  • নিজ ঘর থেকে অসুস্থ বাবাকে নিয়ে উধাও ছেলে, বাবার খুঁজে থানার দ্বারস্থ দুই কন্যা
Image

নিজ ঘর থেকে অসুস্থ বাবাকে নিয়ে উধাও ছেলে, বাবার খুঁজে থানার দ্বারস্থ দুই কন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ৪ জানুয়ারি : মারনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত পিতাকে নিয়ে উধাও ছেলে। পিতার খোঁজে অস্থির দুই কন্যা। কোনোভাবেই হদিস মিলছে না।  স্থানীয়দের মাধ্যমেও খোঁজ অব্যাহত রয়েছে। পিতার খোঁজ না আগরতলা এনসিসি থানা সহ বিলোনিয়া থানার দ্ধারস্থ হয়েছেন  মেয়েরা।  দুই দিন অতিক্রান্ত হওয়ার পর ও পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে অবশেষে সংবাদ মাধ্যমের দ্ধারস্থ হয়েছেন দুই মেয়ে।

নিখোঁজ ব্যক্তির নাম নিরোধ দেবনাথ। বাড়ি বিলোনীয়া বিকেআই স্কুলের সামনে বাড়ী। মারনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি। নিরোধ দেবনাথের এক ছেলে, দুই মেয়ে।
মেয়েরা জানিয়েছেন, গত দোসরা জানুয়ারি নাকি পিতা নিরোধ দেবনাথকে একপ্রকার জোর করে ঘর থেকে নিয়ে যায় ভাই তাপস দেবনাথ। পুত্র তাপস দেবনাথ বিএসএফ হিসেবে কর্মরত।

ঐদিন কারোর সাথে কোন আলাপ আলোচনা না করে কয়েকজন বিএসএফ জওয়ানের সহায়তায় ঘর থেকে পিতা নিরোধ দেবনাথকে বের করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায় তাপস। এমনই অভিযোগ বোনদের। সম্পত্তির লোভেই ভাই এমন কাণ্ড সংঘঠিত করেছে বলে দাবি তাদের।  শুধু তাপস নয়, তার স্ত্রী রেখা দেবনাথ, ছেলে আয়ুশ দেবনাথ ও  শ্বশুর বাড়ির লোকজনও তাকে  সহায়তা করেছে বলে দাবি দুই বোনের। অসুস্থ পিতাকে খুঁজে পেতে সাহায্য করুক প্রশাসন, দাবি তাদের।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top