জয় দিয়ে বছর শুরু রিয়াল মাদ্রিদের

সান্তিয়াগো, ৪ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ লড়াই করল মায়োর্কা। কিন্তু পারল না। তাদের দুটি প্রচেষ্টা পোস্ট–এ লেগে ব্যর্থ হল। পোস্ট বাধা হয়ে দাঁড়িয়ে ছিল রিয়াল মাদ্রিদের সামনেও। শেষ পর্যন্ত তারা গোলের দেখা পেয়েছে। ম্যাচ জিতে মজবুত করেছে লা লিগার শীর্ষস্থান। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রাতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন আন্টোনিও রুডিগার।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হল ৪৮। এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর সমান ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে শিরোপাধারী বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়োর্কা