News Flash

  • Home
  • দেশ
  • চলতি মাসেই শুরু লোকসভা নির্বাচনের সেক্টর অফিসারদের প্রশিক্ষণ
Image

চলতি মাসেই শুরু লোকসভা নির্বাচনের সেক্টর অফিসারদের প্রশিক্ষণ

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): চলতি মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের সেক্টর অফিসারদের মোট তিন দফার প্রশিক্ষণ। ১৭ এবং ১৮ জানুয়ারি হবে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ পর্ব। দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। তৃতীয় দফার প্রশিক্ষণ ১৫ মার্চের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

রাজ্য প্রশাসনের একাংশ ধরে নিচ্ছে, নির্বাচনী আধিকারিক এবং কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে যখন এই সময় সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন, তখন আর ভোট এগিয়ে আসার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাব এই সংক্রান্ত বিষয়ে জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি পাঠিয়েছেন।

জেলা এবং মহকুমা পর্যায়ে সেক্টর অফিসারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেক্টর অফিসারদের প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ নজর দিতেও বলা হয়েছে ওই নির্দেশে। কারণ এক একটি লোকসভা এলাকায় ভোট পরিচালনা করতে সেক্টর অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

একটি সেক্টর অফিসের আওতায় ৮-১০টি করে বুথ থাকে। তাই সেক্টর অফিসারদের প্রশিক্ষণ পর্বে ত্রুটি থেকে গেলে গোটা ভোট প্রক্রিয়াতেই ব্যাঘাত ঘটতে পারে। সুষ্ঠু ভাবে যাতে এই প্রশিক্ষণ পর্বের আয়োজন করা যায় সে বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

সেক্টর অফিসার ছাড়াও, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর ও সংস্থা থেকে ভোটকর্মীদের তালিকা নির্বাচন কমিশনের কাছে চলে এসেছে। বুথে যে সব ভোটকর্মী কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ দ্রুত এবং একাধিক পর্যায়ে শুরু করার জন্য রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির তরফে আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

ভোটকর্মী ঐক্য মঞ্চের তরফে স্বপন মণ্ডল বলেন, “নতুন যে শিক্ষানীতি কেন্দ্রীয় সরকার চালু করেছে তাতে বলা হয়েছে আমাদের শিক্ষা-বর্হিভূত কোনও কাজ করানো চলবে না। স্বাভাবিক ভাবেই আমরা দাবি করব যে ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সেই নীতিকে মান্যতা দেবে। সঙ্গে প্রশিক্ষণ ঠিক সময় দেওয়া হোক, যাতে ভোট প্রক্রিয়ায় নতুন কোন প্রযুক্তির ব্যবহার করা হলে তাতে যেন ভোটকর্মীরা অসুবিধায় না পড়েন।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top