News Flash

  • Home
  • দেশ
  • জেলবন্দি সঞ্জয়ের অস্বস্তি আরও বাড়ল, এএপি নেতাকে এক লক্ষ টাকা জরিমানা লখনউয়ের আদালতের
Image

জেলবন্দি সঞ্জয়ের অস্বস্তি আরও বাড়ল, এএপি নেতাকে এক লক্ষ টাকা জরিমানা লখনউয়ের আদালতের

লখনউ, ৩ জানুয়ারি (হি.স.) : দিল্লি আবগারি নীতি মামলায় এমনিতেই জেলবন্দি রয়েছেন আম আদমি পার্টির নেতা তথা সাংসদ সঞ্জয় সিং। এবার সঞ্জয় সিংয়ের অস্বস্তি আরও বাড়ল, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করেছে লখনউয়ের একটি আদালত। উত্তর প্রদেশের প্রাক্তন জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিংয়ের দায়ের করা মানহানি মামলার পরিপ্রেক্ষিতে আদালত বুধবার সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

এর পাশাপাশি আদালতের পক্ষ থেকে সঞ্জয় সিংকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় জনতা পার্টির নেতা এবং প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র সিংয়ের বিরুদ্ধে লেখা সমস্ত বয়ান মুছে ফেলেন। এই মামলায় মহেন্দ্র সিং-এর পক্ষ থেকে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত সিং অটল। বিচারপতি কমল কান্ত গুপ্ত এদিন সঞ্জয়ের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top