News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল কয়লাবোঝাই ট্রাক
Image

কিশনগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল কয়লাবোঝাই ট্রাক

কিশনগঞ্জ, ২ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল কয়লাবোঝাই ট্রাক। মঙ্গলবার ভোররাতে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকার ৩২৭ই জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুরগঞ্জগামী একটি কয়লাবোঝাই ট্রাক দ্রুতগতিতে আসছিল। ট্রাকটি ঠাকুরগঞ্জের দিকে একটি ইটভাটায় যাচ্ছিল। সেই সময় স্থানীয় এলআরপি চকের কাছে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। দুর্ঘটনার জেরে ট্রাক চালক ও খালাসি আহত হয়েছেন। স্থানীয় গ্রামীণ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বাহাদুরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি কয়লা কোথা থেকে আনা হচ্ছিল, গাড়ির ও কয়লার নথিপত্র দেখে তদন্ত শুরু করেছে বলে থানার আইসি ইকবাল আহমদ খান জানিয়েছেন। 

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top