News Flash

Image

একই রাতে তিনটি গবাদি পশু চুরি

আগরতলা, ২ জানুয়ারি: রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে গরু চুরির ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। গবাদি পশু পালকরা রীতিমতো দিশেহারা হয়ে পড়তে শুরু করেছেন। অনেকেই কৃষি কাজের পাশাপাশি গবাদি পশু পালন করে জীবন জীবিকা নির্বাহ করতেন।

গরু চোরের তাণ্ডবে তাদের জীবন জীবিকা দুর্বিসহ হয়ে উঠেছে। সীমান্তে বিএসএফের নজরদারির অভাবেই সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশী গরু চোরের দল এই চুরির ঘটনা চন্ডিপুর ব্লক এলাকার ছনতৈল পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের এক বাড়িতে সোমবার গভীর রাতে ৩টি গবাদি পশু চুরি হয়েছে।

জানা যায় যে ওই এলাকার বাসিন্দা মনোরঞ্জন দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। প্রতিদিনের মতো গতকালও মনোরঞ্জন দাস উনার তিনটি গরু ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। আজ সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে উনার তিনটি গরু নেই।

চোরের দল গতকাল গভীর রাতে উনার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। আজ সকালবেলা কৈলাশহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top