News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ইডি-র দফতরে হাজিরা কার্তির, বললেন এটি নিরর্থক অনুশীলন
Image

ফের ইডি-র দফতরে হাজিরা কার্তির, বললেন এটি নিরর্থক অনুশীলন

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ফের প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। মঙ্গলবার চিনা ভিসা মানি লন্ডারিং মামলায় ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ২০১১ সালে কিছু চিনা নাগরিককে ভিসা দেওয়ার সঙ্গে সম্পর্কিত মামলায় এদিন ইডি-র মুখোমুখি হয়েছেন কার্তি।

এদিন ইডি-র দফতরে ঢোকার প্রাক্কালে কার্তি বলেছেন, “নির্বাচন এগিয়ে আসছে, এগুলি সবই নিত্যনৈমিত্তিক ব্যাপার। তেমন কোনও ব্যাপার নয়। আমি আগেও এমনটা করেছি, আমি আবার এই কাজ করছি, এটা একটা নিরর্থক অনুশীলন।” কার্তি আরও বলেছেন, “বিশেষ করে যখন নির্বাচন এগিয়ে আসে তখনই এই ঘটনাগুলি নিয়মিত ঘটে।” উল্লেখ্য, তামিলনাড়ুর শিবগঙ্গা লোকসভা আসনের ৫২ বছর বয়সী সাংসদ কার্তিকে এর আগে গত ২৩ ডিসেম্বর এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Releated Posts

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top