News Flash

Image

রামকৃষ্ণ পাঠচক্রের কল্পতরু দিবস উৎসব পালন শিলচরে

শিলচর (অসম), ১ জানুয়ারি (হি.স.) : শিলচর রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল)-এর ব্যবস্থাপনায় কল্পতরু দিবস উৎসব পালন করা হল। সোমবার শিলচর কলেজ রোড অভিনব ক্লাব প্রাঙ্গণে শিলচর রামকৃষ্ণ (সেন্ট্রাল)-এর উদ্যোগে কল্পতরু দিবস উৎসব বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়। সকালে ঠাকুর রামকৃষ্ণ -মা সারদা- স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ, সঙ্গীত ও ভজন সহ উপস্থিত ভক্তবৃন্দ এবং পথচারীদের মধ্যে খিচুড়ি ও মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়।

এদিন গোপালচন্দ্র ভট্টাচার্য বলেন, আজকের দিনে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ। ১৮৮৬ সালের সেই দিনকে স্মরণে রেখেই পালন করা হয় কল্পতরু উৎসব।

সম্পাদক সুদীপ দাস বলেন, এই দিনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কাছে তাঁর ভক্তদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন উনার কাছে, সব তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস, এই দিনে তিনি ঈশ্বরের অবতার রূপে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন।
এরপর থেকে দিনটি ভক্তগণেরা ধূমধামে পালন করে আসছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চম্পা লাল রায়, কুনাল গুপ্ত সহ অন্যান্যরা।

Releated Posts

অসমে ১১ মে-র পর নতুন সরকারের শপথ, জানালেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন যে অসমে নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গঠন ও শপথগ্রহণ ১১…

ByByNews Desk May 6, 2026

আসামে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, ১২ মে নতুন সরকারের শপথের সম্ভাবনা

গুয়াহাটি, ৬ মে (আইএএনএস): আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য-এর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।…

ByByNews Desk May 6, 2026

অসমে টানা তৃতীয়বার এনডিএ-র ক্ষমতা দখল, ১০০ আসন ছাড়াল জোট; ‘বিজেপিতে যোগ দিন’ বার্তা হিমন্তের

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ফলাফলে ফের বড় সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।…

ByByNews Desk May 4, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top