News Flash

Image

করিমগঞ্জে খেল মহারণ জেলা ভিত্তিক প্রতিযোগিতা ৮ থেকে ১০ জানুয়ারি

করিমগঞ্জ (অসম) ১ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জে খেল মহারণ ২০২৩-২৪ এর জেলা ভিত্তিক প্রতিযোগিতা আগামী ৮ থেকে ১০ জানুয়ারি করিমগঞ্জ শহরের তিনটি খেলার মাঠে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত (ক্রীড়া) তথা খেল মহারণ জেলা পর্যায়ের কমিটির ভাইস চেয়ার পার্সন জানিয়েছেন, আগামী ৮ জানুয়ারি, সোমবার সকাল ৮ টা থেকে করিমগঞ্জ শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলাভিত্তিক খেল মহারণ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এতে ৮ থেকে ১০ জানুয়ারি প্রতিদিন সকাল ৮ টা থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অ্যাথলেটিক, কবাডি ও খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ওই দিনগুলিতে একই সময়ে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল এবং করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলাভিত্তিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top