News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৬৩৬ জন
Image

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৬৩৬ জন

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি. স.) : দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এদিকে নতুন বছরের প্রথম দিনেই চিন্তা ধরাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন-১। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৩৬ জন করোনা আক্রান্ত। ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এই মুহূর্তে ৪৩৯৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ জনের। স্বাভাবিকভাবেই দেশে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

দেশের বিভিন্ন রাজ্যে ধারাবাহিক ভাবে বেড়েছে করোনার সংক্রমণ। যার মধ্যে শীর্ষে রয়েছ কেরালা ও কর্নাটক। অন্যদিকে,পাল্লা দিয়ে সংক্রমণ বেড়ছে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও। কেরালাতেই প্রথম করোনার উপপ্রজাতি জেএন১-এর হদিশ মিলেছিল।২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রথম জেএন১ আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। ইউরোপের দেশগুলিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন উপরূপ। পাশাপাশি,চিনের হাসপাতালগুলিতেও বেড়েছে করোনা রোগীর সংখ্যা।বিশেষজ্ঞরা বলেছেন, আগের মত করোনার এই নতুন রূপ ভয়ঙ্কর হয়ে উঠবে না। তবে চারদিকে যে হারে সংক্রমণ বেড়েছে তাতে বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে সব রাজ্যকে। করোনা পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top