News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির মিথ্যাই সবচেয়ে শক্তিশালী : খাড়গে
Image

বিজেপির মিথ্যাই সবচেয়ে শক্তিশালী : খাড়গে


নয়াদিল্লি, ৩১ডিসেম্বর(হি.স.) : বিজেপির মিথ্যাই সবচেয়ে শক্তিশালী, রবিবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করেছেন তিনি।

তাঁর অভিযোগ যে “বিজেপির মিথ্যাগুলি সবচেয়ে শক্তিশালী”। তিনি এদিন সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, “নরেন্দ্র মোদী জি, আজ ২০২৩ সালের শেষ দিন। আপনি বলেছিলেন যে ২০২৩ পর্যন্ত প্রত্যেক কৃষকের আয় দ্বিগুণ হবে। প্রতিটি ভারতীয়র একটি বাড়ি এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে। অর্থনীতি ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে। এসব কিছুই ঘটেনি| কিন্তু প্রত্যেক ভারতীয় জানে যে বিজেপির মিথ্যা সবচেয়ে শক্তিশালী!”
খাড়গে কংগ্রেসের পক্ষ থেকে অর্থনীতি পরিচালনা এবং কৃষকদের বিষয়ে তাঁর নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। তিনি ছাড়াও রবিবার জয়রাম রমেশও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top