News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে এ.ডি নগরের বিজয় রথ থামিয়ে এগিয়ে প্রগতি
Image

ছোটদের ক্রিকেটে এ.ডি নগরের বিজয় রথ থামিয়ে এগিয়ে প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।। ছোটদের ক্রিকেটে দারুন চমক। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের সুপার ফোরের লড়াই আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুই মাঠে দুটি ম্যাচেই এক প্রকার চমক বলা যেতে পারে। তালতলা স্কুল গ্রাউন্ডে দারুন অঘটন। অপরাজেয় এডি নগর প্লে সেন্টারের বিজয় রথ থামিয়ে দিয়েছে প্রগতি প্লে সেন্টার। প্রথম সাক্ষাতে ৯ উইকেট এর ব্যবধানে এডি নগর প্লে সেন্টারকে হারিয়ে প্রগতি প্লে সেন্টার খেতাবের দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছে। ম্যাচ শুরুতে টস জিতে এডি নগর প্লে সেন্টার নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে দিব্যজ্যোতি ধর সর্বাধিক ৪৮ রান পায়। প্রগতি প্লে সেন্টারের রাহুল মিয়া ১৬ রানে তিনটি এবং দেবপ্রিয় দে দুটি ও ঋদ্ধিমান কর একটি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার ৩৪.১ ওভার খেলে ১ উইকেট হারিয়ে জয় এর প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শ্রেষ্ঠাংশু দেব ৬২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তবে যশ দেববর্মা ৮৮ বলে ৫৯ রান সংগ্রহ করে দলের জয়ের পথ সুগম করার পাশাপাশি ম্যাচের সেরার স্বীকৃতিও পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top